চুঁচুড়া বাজারে বিধায়কের অভিযান
দি নিউজ লায়ন ; ' মুখে মাস্ক নেই কেন? এত করে বলা হচ্ছে কানে ঢুকছে কথা? অসভ্য ছেলে!'- চুঁচুড়া স্টেশন রোড বাজারে ঢুকে বেনিয়ম দেখে ধমক চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। মঙ্গলবার সকালে চুঁচুড়া স্টেশন রোড বাজারে মাস্ক এবং স্যানিটাইজার বিলি করতে যান বিধায়ক। বাজারে ঢুকে বেনিয়মের ছবি দেখে মেজাজ হারান তিনি। এরপর নিজেই বাজারের ক্রেতা এবং বিক্রেতাদের সতর্ক করতে অভিযানে নামেন। একের পর এক স্টল ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের ধমক দেন তিনি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কারোর মুখে মাস্ক নেই।
চূড়ান্ত অসতর্কতার ছবি। তবে শুধু ধমক দেওয়া নয় একইসঙ্গে মাস্ক এবং স্যানিটাইজার বিলি করেন তিনি। বিক্রেতাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এদিন তিনি সতর্ক করে গেলেন। এরপর তিনি ফের আসবেন। সেদিন যদি ফের অনিয়মের ছবি দেখা যায় তাহলে ট্রেড লাইসেন্স বাতিল করে দেয়া হবে। যারা নিয়ম ভাঙবে তাদের বাজারে বসতে দেওয়া হবেনা। একই সঙ্গে যারা বাজার করতে আসছেন তাদেরও তিনি সতর্ক করে দেন।
স্পষ্ট জানান মাস্ক ছাড়া কোনো অবস্থাতেই বাজারে ঢোকা যাবে না। সকাল দশটার পর বাজার খোলা রাখলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অসিত বাবু বলেন চুঁচুড়া শহরের বেশিরভাগ লোকই সচেতন কিন্তু বাজার এলাকাগুলোতে এখনো কেউ কেউ অসচেতন রয়েছেন তাদের সতর্ক করে দেয়া হচ্ছে কোনো অবস্থাতেই অনিয়ম বরদাশ্ত করা হবে না। বছরগুলিতে নিয়মিত পরিদর্শন করবেন তিনি।

Post a Comment